সর্বশেষ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অবশেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় নিহত হন আলি খামেনি। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে শুধু ‘শোক ও দুঃখ’ প্রকাশ করা হয়। তবে চার মাস পর অবস্থান বদলালো বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানেই তিনি বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এনিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন ‘মহামান্য’ আয়াতুল্লাহ আলি খামেনির ‘মর্মান্তিক মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার ‘নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা’ জানিয়েছেন।

স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন এই জাতীয় শোককালে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেছেন। এ ছাড়া এদিন স্পিকার ইরান ও বাংলাদেশের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার সম্পর্কের ওপরও আলোকপাত করেছেন বলে পোস্টে বলা হয়েছে। পাশাপাশি গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে একদিন পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিম দেশগুলোর ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানায়। তবে বিবৃতিতে ইরানের নাম নেয়া হয়নি।

দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

এ ছাড়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার বিষয়েও কিছু বলা হয়না। এনিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গত ২ মার্চ আরেক বিবৃতিতে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে খামেনি ম্তৃ্যুতে ‘মর্মাহত’ হওয়ার কথা বলে ঢাকা। তবে খামেনিকে হত্যার নিন্দা জানানো হয়নি। তবে চারমাস পর সেই অবস্থান পরিবর্তন করলো বাংলাদেশ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুলাই ২০২৬
Trulli

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ