সর্বশেষ

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টায় গৌরীপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আব্দুল গফুর এবং নারী সদস্য পূর্ণিমাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুলাই সরকারী কলেজের ব্যাংক একাউন্ট থেকে দেরকোটি টাকা উত্তোলন করে আত্বসাৎ

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে নির্বাচিত সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ৮ কক্ষ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জুলাই ২০২৬
Trulli

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ