সর্বশেষ

এএফডি প্রতিনিধিদলের বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিদর্শন

অনলাইন ডেস্ক

ফ্রান্সের উন্নয়ন সংস্থা অ্যাজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিদর্শন করে দেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবহিত হয়েছে।

বিপিপিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে বিপিপিএ’র পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে এএফডি প্রতিনিধিরা বাংলাদেশে সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর ক্রয় কার্যক্রমকে জাতীয় ই-জিপি সিস্টেমের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে, খেলাপি ঋণ-দারিদ্র্য বাড়ায় চাপে অর্থনীতি

বিপিপিএ’র পরিচালক জানান, ই-জিপি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক। তিনি বলেন, ২০১১ সালে ই-জিপি সিস্টেম চালুর পর থেকে এ পর্যন্ত ২৪টি উন্নয়ন সহযোগী সংস্থা এই প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে। যা আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে বাংলাদেশের ই-জিপি সিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

পরে ই-জিপির এনহ্যান্সমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইওএম) প্রকল্পের টিম লিডার নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিনিধিদলের সামনে ই-জিপি সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা করেন।

তিনি দরপত্র আহ্বান থেকে চুক্তি সম্পাদন ও ব্যবস্থাপনা পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ক্রয় প্রক্রিয়া, সিস্টেমের বিভিন্ন কার্যক্রম এবং সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, প্রতিযোগিতা ও সুশাসন নিশ্চিত করতে ই-জিপি সিস্টেমের ভূমিকা তুলে ধরেন।

চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

এএফডি প্রতিনিধিদলের বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিদর্শন