সর্বশেষ

বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া  ইয়াবাসহ আটক

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি এক নারী সহ মাদক কারবারি সুমন মৃধাকে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত মো. সুমন মৃধা (৩০), মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের মৃত হানিফ মৃধার ছেলে। সুমন মৃধা এর আগেও মাদক সহ আটক হয়েছিল। এবং আটককৃত মোসা. তানিয়া বেগম (৩৩), মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

পুলিশ জানান, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ও বাউফল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সম্বিত রায়, এএসআই আরিফুল সহ পুলিশের একটি দল মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সুমন মৃধা ও তানিয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন- মাদক কারবারি সুমন মৃধা প্রথমে ওই আটককৃত নারী তানিয়ার স্বামীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ক্রয় করে যাবার পথে আটক সহ ইয়াবা উদ্ধার করা হয় এবং সুমন মৃধাকে জিজ্ঞাসাবাদ পূর্বক নারী তানিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় অন্য অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তানিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া  ইয়াবাসহ আটক