সর্বশেষ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘ, রোহিঙ্গা সংকট ও অভিবাসনসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান সারাহ কুক।আলোচনায় রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন সংক্রান্ত সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকটি দুই দেশের মধ্যে বহুপাক্ষিক কূটনীতি, মানবিক সহায়তা এবং অভিবাসন ইস্যুতে চলমান যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতারই অংশ।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন