সর্বশেষ

ধর্মীয় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আশ্বাস ধর্ম প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত আলোচনা বাড়ানোর মাধ্যমে তাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।রোববার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিভিন্ন ভুল বোঝাবুঝির বিষয়ে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কোনো বক্তব্যের পুরো বিষয়টি সামনে না এসে খণ্ডিত অংশ মানুষের কাছে পৌঁছালে অনেক সময় সেটির ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনা বাড়ানো হলে এসব ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব।হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের সমালোচনা ও আপত্তির বিষয়ে প্রশ্ন করা হলে শামীম কায়সার লিংকন বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন মতের আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

তিনি জানান, শুধু মুসলিম ধর্মীয় নেতাদের নয়, অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ও নেতাদের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন। তার প্রত্যাশা, এ ধরনের যোগাযোগ বাড়লে বর্তমানে থাকা বিভ্রান্তিগুলোও ধীরে ধীরে কেটে যাবে।এর আগে ২১ আগস্ট ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছিল হেফাজতে ইসলাম। সংগঠনটি সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।

হেফাজতের অভিযোগ ছিল, শামীম কায়সার লিংকনের মতাদর্শ দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত ও ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সংগঠনটির মতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত, যিনি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

ধর্মীয় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আশ্বাস ধর্ম প্রতিমন্ত্রীর