সর্বশেষ

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর নয়াপল্টনে রিজভী, নেতাকর্মীদের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিয়মিত দাপ্তরিক কাজে অংশ নিয়েছেন রুহুল কবির রিজভী।রোববার সকাল ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে যান তিনি। সেখানে দাপ্তরিক কাজ শেষ করার পর বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে দেখা করেন। এ সময় অনেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছাও জানান।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।নয়াপল্টন কার্যালয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কার্যালয়ে তার নিয়মিত যাতায়াত আগেও ছিল এবং নতুন দায়িত্ব পাওয়ার পরও তা কমেনি। কার্যালয়ের সঙ্গে তার দূরত্ব বাড়েনি বলেও জানান তিনি।

আপস হলেও গাজী নজরুলের জামিন মেলেনি, আদালতের কড়া পর্যবেক্ষণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় ২০১৫ সাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত যুক্ত ছিলেন রিজভী।২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় শুরু হলে নিরাপত্তা ও সাংগঠনিক কারণে কার্যালয়ের তৃতীয় তলার একটি ছোট কক্ষেই থাকা-খাওয়া শুরু করেন তিনি।

পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর আর বাসায় ফেরেননি রিজভী। প্রায় ২৫ মাস কারাভোগের আগে পর্যন্ত দীর্ঘ সময় নয়াপল্টন কার্যালয়কেই কার্যত নিজের কর্মস্থল ও আবাসস্থল হিসেবে ব্যবহার করেন তিনি।তথ্য অনুযায়ী, একটানা ৭৮৭ দিন, অর্থাৎ প্রায় দুই বছর দুই মাস নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করেছিলেন বিএনপির এই নেতা।

দুর্গাপূজা ঘিরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর নয়াপল্টনে রিজভী, নেতাকর্মীদের শুভেচ্ছা