সর্বশেষ

আশুলিয়ায় অপহরণকারী চক্রের নারীসহ ৫ সদস্য আটক

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় অভিযান চালিয়ে ‘ফিটিংবাজ’ ও অপহরণকারী চক্রের দুই নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং বিভিন্ন মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল বসুন্ধরা ও এরফান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা কথিত ‘হানি টেপ’ কৌশলে ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মোঃ রাহাত শিকদারের অভিযোগ, তাকে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে মারধর করে তার ব্যাংক হিসাব থেকে ৫৯ হাজার টাকা, বিকাশ থেকে ৪০ হাজার টাকা এবং নগদ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে প্রায় ১ লাখ ৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাহাত শিকদার বলেন, “মোছাঃ রিয়া আক্তার ও তার সহযোগীরা আমাকে অপহরণ করে মারধর করে বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে রিয়াসহ পাঁচজনকে আটক করেছে।”

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘হানি টেপ’ ও অপহরণকারী চক্রের দুই নারী ও তিন পুরুষ সদস্যকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জানা গেছে, এই চক্র এলাকায় সুন্দরী নারী দিয়ে মোবাইল নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসামাজিক কার্যকলাপ করে এবং ফিটিং দিয়ে অপহরণ করে লাখ লাখ টাকা আদায় করার অনেক অভিযোগ রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

আশুলিয়ায় অপহরণকারী চক্রের নারীসহ ৫ সদস্য আটক