সর্বশেষ

পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে থাইল্যান্ডের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক

ফিফা আসিয়ান কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে থাইল্যান্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে তারা।শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে থাইল্যান্ড। ৩১ মিনিটে পাকিস্তানের রক্ষণ ভেঙে প্রথম গোলটি করেন তিরাসাক পোয়েইফিমাই। প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি থাইরা।ম্যাচের ৪১ মিনিটে জ্যুড সুনসুপ-বেল গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে পাকিস্তান। তবে থাইল্যান্ডের রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ। উল্টো ৬৪ মিনিটে পাকিস্তানের হারিস জেব নিজেদের জালে বল পাঠালে থাইল্যান্ডের লিড বেড়ে দাঁড়ায় ৩-০।শেষ দিকে আবারও গোলের দেখা পান তিরাসাক। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয়কে আরও বড় করেন এই স্ট্রাইকার।শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।

সাভারে ‘একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে থাইল্যান্ডের দুর্দান্ত জয়