দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে বর্তমান সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।তিনি বলেন, এসব কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের সহিংসতা এবং রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের ঘটনায় শেখ হাসিনার বিচারের দাবিও জানান তিনি।
সমাবেশে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।সমাবেশ শেষে আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।












