আর মাত্র কয়েকটা দিন, তারপরই শঙ্খধ্বনি ঢাকের তালে মর্ত্যে আগমন ঘটবে দেবী দুর্গার। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি পূজা মণ্ডপে এখন দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের।
দিনরাত এক করে তারা প্রতিমায় দিচ্ছেন শেষ তুলির আঁচড়। সরজমিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, মাটির কাজ শেষ। এখন চলছে রঙের খেলা।
কেউ ব্যস্ত দেবীর অপরূপ চোখ আঁকতে, কেউবা ব্যস্ত পরনের শাড়িতে নকশা তুলতে। রঙের ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে এক একটি প্রতিমা। প্রবীণ মৃৎশিল্পী বলেন, “৩০ বছর ধরে প্রতিমা বানাই। এই সময়টা আমাদের আনন্দের মতো।
সময়মতো সম্পন্ন করতে রাতদিন কাজ করে যাচ্ছি।”এবার চুয়াডায়ঙ্গা জেলায় ১১৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩৩ টি্, আলমডাঙ্গা উপজেলায় ৩৯ টি, জীবননগর উপজেলায় ২৪ টি ও দামুড়হুদা উপজেলায২০টি প্রতিমা প্রদর্শিত হবে। উনচল্লিশটি আগামী শনিবার মহালয়ার মাধ্যমে সুচনা
হে। পশারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে।”














