সর্বশেষ

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও গরীবের মাঝে নতুন ৪০০পোশাক বিতরণ করেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ১৪ অক্টোবর দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় চার শতাধিক সনাতনী দুস্থ নারীর হাতে নতুন পোশাক তুলে দেন তিনি।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বলেন, “সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। নতুন পোশাক পেয়ে যখন দুস্থ ও বিধবা নারীদের চোখে আনন্দ ও কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে, তখন সেটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ শুধু মানবিক চেতনা প্রদর্শন করে না, বরং সমাজে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

নিবন্ধন ছাড়া সংবাদমাধ্যম পরিচালনা নয়, সহজ হবে নিবন্ধন প্রক্রিয়া: তথ্য উপদেষ্টা

স্থানীয়রা জানিয়েছেন, এই আয়োজনের সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মানবতার প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সবাই অনুষ্ঠানটি দেখেই মনে করেন, মানবিক সহমর্মিতা ও উৎসাহের মেলবন্ধন এমন সময় আরও স্পষ্ট হয়ে উঠে। অনেক নারী উপস্থিত থেকে জানান, নতুন পোশাক পাওয়ার আনন্দ তাদের জন্য এক নতুন উৎসবের অভিজ্ঞতা তৈরি করেছে।

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত: পাটশিল্প পুনরুজ্জীবন শ্রমিকদের ন্যায্য অধিকারের আহ্বান

এই উদ্যোগ শুধু দুর্গাপূজাকে আরও অর্থবহ করে তোলে না, বরং এলাকার সুবিধাবঞ্চিত নারী সম্প্রদায়ের জীবনে সরাসরি আনন্দ ও আশা বয়ে আনে। আব্দুর রাজ্জাকের মানবিক প্রয়াস সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা মানবতার মূল্য ও সামাজিক দায়বদ্ধতার অনুভূতিকে নতুনভাবে উজ্জীবিত করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ অক্টোবর ২০২৬
Trulli

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ