সর্বশেষ

শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র

অনলাইন ডেস্ক

শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশন (ইসি)-তে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে এনসিপি’র একটি প্রতিনিধি দল কমিশনে এ আবেদন জমা দেন। ইসিতে আবেদন দাখিল করার পর, দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভ্যুলেশনের। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত্য কমিশনের (সুপারিশকৃত) চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপি’র ঘরে থাকবে, ইনশাআল্লাহ। এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে, সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করবে।

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুর, আহত ১০

তিনি বলেন, অনেক জায়গায় আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি সেখানে ছল-চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্টদেরকে আমাদের দলে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার পদত্যাগ করিয়েছে। এই হল বাংলাদেশের রাজনৈতিক কালচার।

পাটোয়ারী বলেন, ‘যেভাবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল। তেমনি আগামী পার্লামেন্ট নির্বাচনে এনসিপি’র শাপলা প্রতীকে দেশের মানুষ ভোটের বিপ্লব ঘটাবে। এনসিপি’র নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’ তিনি আরো বলেন, আমাদের দ্বিতীয় প্রতীক কলম ও তৃতীয় প্রতীক হিসেবে রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো যে, আমাদের যাতে শাপলা প্রতীক দেওয়া হয়। শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে। নাসির উদ্দিন পাটোয়ারী আরো বলেন, আমরা সরকার গঠন করেই জরাজীর্ণ ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী বাংলাদেশ গঠন করব।

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগ করে আমরা বুঝিয়ে দিতে চাই। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে, আমাদের দল নিবন্ধনের আবেদন এইমাত্র দাখিল করেছি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। আমাদের তারা রিসিভ কপি দিয়েছেন। এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুন ২০২৫
Trulli

শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র