সর্বশেষ

রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়ি জব্দ

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৯ জুন) বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার ও রৌমারী থানা পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল হলহলিয়া নদীর পাশে ফসলি জমির উর্বর মাটি ভেকুর মাধ্যমে কাটতে থাকে এবং ট্রাক, কাকড়া দিয়ে তা বিক্রি করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া ছাড়াও কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আসলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি কাকড়া গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন,ফসলি জমির মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা অভিযোগ পেয়েই অভিযান চালাই এবং অবৈধ মাটি কাটার কাজ বন্ধ করি। জব্দ করা গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়ার জামগড়া সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিবিনিময়

এসময় তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরণের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে। এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান বলেন, আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৫
Trulli

রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়ি জব্দ