সর্বশেষ

আশুলিয়ায় ভূমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলা গুলি,আতঙ্কে এলাকাবাসী

আশুলিয়া প্রতিনিধি

শিল্পাঞ্চল আশুলিয়ায় বিবাদমান ভূমির মধ্যে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলা গুলির ঘটনা ঘটাছে। এ সময় গুলির বিকট শব্দে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

রবিবার (২৯ জুন) ভোর রাতে আশুলিয়া থানার গাজীরচট এলাকার প্যারাগন পোল্ট্রির সামনে দীর্ঘদিন যাবৎ বিবাদমান ১৮ বিঘা সম্পত্তির দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

সূত্র জানায়, দীর্ঘ প্রায় ১০ বছর যাবত উল্লেখিত ১৮ বিঘা সম্পত্তি নিয়ে মোঃ আব্দুর রহিম এবং মতিন খা’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পট পরিবর্তনের পর আব্দুর রহিম খান তার সম্পত্তি ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দুলাল ডাক্তারকে পাওয়ার দেয়।

পাওয়ার নেয়ার পর থেকে দুলাল ডাক্তার ও মতিন খা’র মধ্যে এ সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করে। তারই ধারাবাহিকতায় ভোর রাতে মতিন খান ও তার লোকজন তাদের অবস্থান জানান দেয়ার জন্য অপর পক্ষকে ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তথা আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ৪/৫ রাউন্ড পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করে। এরপর অপর পক্ষও তাদের ক্ষমতা জানান দেওয়ার লক্ষ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়া থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৫
Trulli

আশুলিয়ায় ভূমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলা গুলি,আতঙ্কে এলাকাবাসী