সর্বশেষ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কার্যনির্বাহী কমিটি পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬–২০২৭) প্রাক্তন কার্যনির্বাহী কমিটিকে পুনর্বহাল ঘোষণা করা হয়।

পাবনায় পদ্মায় দিন-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে:অভিযানের আগেই ‘উধাও’ড্রেজার চক্র

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটির নেতৃত্বের ওপর আস্থা রেখে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। পুনর্বহাল হওয়া কমিটিতে মোঃ কামাল হোসেন সভাপতি, মোঃ আল শাহরিয়ার বাবুল খান সাধারণ সম্পাদক এবং মোঃ শরিফুল হক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনগুলোতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক

সভা শেষে নবায়িত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশুলিয়া অঞ্চলে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কার্যনির্বাহী কমিটি পুনর্বহাল