সর্বশেষ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মোঃ মাইনুল ইসলাম

 রাজধানী ঢাকা সাভার- আশুলিয়াসহ সারাদেশের ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পাড়া মহল্লায় হিজরা পরিচয়ে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

গত এক মাসে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা মহানগরী ছাড়াও সাভার, আশুলিয়া, ধামরাই, টাঙ্গাইল ও গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি হিজরা পরিচয় ব্যবহার করে বাস, ট্রাক, সিএনজি, দোকানপাট ও বাসাবাড়িতে দলবেঁধে গিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

পাবনায় পদ্মায় দিন-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে:অভিযানের আগেই ‘উধাও’ড্রেজার চক্র

ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনায় প্রতিবাদ করতে গেলে অনেক সময় ভয়ভীতি দেখানো হয়, ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলেও অনেক ক্ষেত্রে অভিযোগ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, পরিচয় নির্বিশেষে যে কোনো ধরনের জোরপূর্বক চাঁদাবাজি ও হয়রানি মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ