সর্বশেষ

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা খেকে থগাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার। র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৬ এর একটি দল।

উদ্বোধনের দিনেই ধাক্কা খেল পিংক বাস, জরিমানা বলাকা পরিবহনকে

এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক