সর্বশেষ

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জুট ব্যবসায়ীর ছেলে ও বন্ধুকে কুপিয়ে জখম, প্রাণনাশের হুমকি

আশুলিয়া প্রতিনিধি

মনির হোসেন:

আশুলিয়ার জামগড়া এলাকায় চাঁদা না দেওয়ায় এক জুট ব্যবসায়ীর ছেলে ও তার বন্ধুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আইয়ুব (২৫) আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আইয়ুবের বাবা দীর্ঘ ২৪ বছর ধরে জুট ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবক ব্যবসা পরিচালনার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

আশুলিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁদা দাবি করলে আইয়ুব আবারও অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন ৫ ফেব্রুয়ারি রাতে আনুমানিক ১০টার দিকে জামগড়া ভূঞাপাড়া এলাকায় অভিযুক্ত মারুফ ভূঞা, জাকারিয়া, রাকিব, খাইরুলসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে আইয়ুব ও তার বন্ধু আরিয়ান (২৩)-এর ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে দুজনকে বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আরিয়ানের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে অজ্ঞান অবস্থায় দুজনকে ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে আইয়ুবের বাবা-মা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আইয়ুবের মাথায় ৪টি এবং তার বন্ধুর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্তরা হোয়াটসঅ্যাপে মেসেজ এবং মোবাইল ফোনের মাধ্যমে মামলা না করতে হুমকি দেয়। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি ভোরে আবারও ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জুট ব্যবসায়ীর ছেলে ও বন্ধুকে কুপিয়ে জখম, প্রাণনাশের হুমকি