সর্বশেষ

বেইলী রোডে সপরিবারে শিশুদের নাটক দেখলেন-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশুদের নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি।

শনিবার মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখতে সন্ধ্যে ৭ টায় বেইলী রোডে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সাথে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। দর্শকরা জানান, প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন।

মেয়েকে নিয়ে দ্বিতীয় তালায় নাটক দেখতে আসা তানহা চৌধুরী জানান, মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন। অনেক ভালো লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি। নাটকটি শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা

এবিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে গত ৩রা এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন। এবার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকদের হতচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেককে খুশিতে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। এসময় নাটকটির কলাকুশলী ও অন্য শিশুদের সঙ্গে ছবি তোলেন তারা। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন।
শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটকের নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হঠাৎ বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীদের খুশিতে উচ্ছ্বসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী ও কন্যা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

২০০ কোটি পার, সাড়া ফেলেছে বিজয়ের ‘প্রেমিকা’র সিনেমা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ এপ্রিল ২০২৬
Trulli

বেইলী রোডে সপরিবারে শিশুদের নাটক দেখলেন-প্রধানমন্ত্রী