সর্বশেষ

মবের করে প্যানেল চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে মাসুদের দৌড়ঝাঁপ

ড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মবের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান হওয়ার অভিযোগ ওঠা ইউপি সদস্য মাসুদ রানার বিরুদ্ধে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে।

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ


‎জানা গেছে, ২০২২ সালের ৩১ জানুয়ারি মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ১০ অনুযায়ী, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব (সাধারণত ৩০ দিনের মধ্যে) প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার বিধান রয়েছে।

‎এই বিধান অনুসরণ করে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় শাহ আলমকে ১ নম্বর, ইসমাইল হোসেন বাবুলকে ২ নম্বর এবং তুলাবি খাতুনকে ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পরবর্তীতে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান শাহ আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। এই ধারাবাহিকতা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত বজায় ছিল।

‎তবে অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে মবের প্রভাব খাটিয়ে বিদ্যমান প্যানেল চেয়ারম্যানদের কার্যত অকার্যকর দেখানো হয়। একই সঙ্গে ইউপি সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে নতুন করে প্যানেল চেয়ারম্যান হন ইউপি সদস্য মাসুদ রানা।

‎এদিকে সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিস্থিতি নতুন মোড় নেয়। চেয়ারম্যানের মৃত্যুর পর থেকেই মাসুদ রানার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য জোর তদবিরের অভিযোগ উঠেছে।

‎১ নম্বর প্যানেল চেয়ারম্যান শাহ আলম অভিযোগ করে বলেন, “৫ আগস্টের আগে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে আমিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতাম। কিন্তু পরবর্তী সময়ে আমাকে রাজনৈতিকভাবে ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ সে সময় আমি রাজিবপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির ১ নম্বর প্রতিনিধি ছিলাম। বিএনপি নেতাদের চাপ ও ভয়ভীতির কারণে পরিষদে যেতেও পারিনি।”

‎তিনি আরও অভিযোগ করেন, “মেম্বারদের ভয় দেখিয়ে, এমনকি গ্রেপ্তারের আশঙ্কা সৃষ্টি করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে সেই স্বাক্ষর রেজুলেশন বইয়ে যুক্ত করে মাসুদ রানাকে প্যানেল চেয়ারম্যান দেখানো হয়। এখন চেয়ারম্যানের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য বিভিন্ন মহলে তদবির করছেন এবং প্রভাব খাটানোর চেষ্টা করছেন।”

‎একাধিক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সেই সময়ের পরিস্থিতি ছিল অস্বাভাবিক। মবের চাপ ও জেলের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছিল। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।”

‎তারা আরও দাবি করেন, দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত থাকার সুযোগে মাসুদ রানাকে প্যানেল চেয়ারম্যান করার শর্তে চেয়ারম্যানকে পুনরায় পরিষদে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে চেয়ারম্যানের সম্পৃক্ততা ও অর্থ সহায়তার অভিযোগও তোলেন তারা।

‎তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মাসুদ রানা। তিনি বলেন, “৫ আগস্টের পর ছাত্র-জনতা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ফ্যাসিস্টদের সরিয়ে আমাকে দায়িত্ব দেয়। আমি কারও কাছ থেকে জোর করে বা সাদা কাগজে স্বাক্ষর নিইনি। নিয়ম মেনেই সভা করে সর্বসম্মত সিদ্ধান্তে আমাকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে।”

রুপগন্জের পূর্বাচলে অপহৃত শিশু মাইশা

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT