সর্বশেষ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

অনলাইন ডেস্ক

সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ঢাকার একটি আদালত হত্যাচেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শিরীন শারমিন চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি, দীর্ঘদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি পলাতক হওয়ার ঝুঁকিতে নেই।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড

এছাড়া মামলার অভিযোগগুলো তদন্তাধীন এবং তাকে কারাগারে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলেও যুক্তি উপস্থাপন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে দাবি করে, মামলাটি সংবেদনশীল এবং এতে তার সংশ্লিষ্টতা রয়েছেÑ এমন প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাই এ পর্যায়ে তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত নথিপত্র পর্যালোচনা করে জামিন মঞ্জুর করেন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলার বর্তমান অবস্থায় তাকে আটক রাখার যথেষ্ট কারণ আদালতের কাছে প্রতীয়মান হয়নি।

শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ এপ্রিল ২০২৬
Trulli

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন