সর্বশেষ

ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের কঠোর হুঁশিয়ারি দিল বিসিসিআই

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে কিছু নিয়মভঙ্গের ঘটনা সামনে আসার পর কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দারের ডাগআউটে মোবাইল ব্যবহার এবং অধিনায়ক রিয়ান পরাগের ড্রেসিংরুমে ভেপ ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এই ঘটনার পর বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য আট পৃষ্ঠার একটি বিস্তারিত গাইডলাইন পাঠিয়েছেন। সেখানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের কর্মকর্তাদের জন্য আচরণবিধি, নিরাপত্তা ও প্রোটোকল মানার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলো আইপিএলের পেশাদার মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এই আশঙ্কা থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন হলে ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় এবং বোর্ড—সব পক্ষই সুনাম ও আইনি ঝুঁকির মুখে পড়তে পারে। নতুন নির্দেশনায় নিরাপত্তা ইস্যুতে বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘হানি ট্র্যাপ’ ধরনের ঝুঁকি এড়াতে খেলোয়াড় ও স্টাফদের টিম ম্যানেজারের অনুমতি ছাড়া হোটেল রুমে কাউকে প্রবেশ করাতে নিষেধ করা হয়েছে। অতিথিদের কেবল হোটেলের নির্ধারিত পাবলিক স্পেসে সাক্ষাৎ করতে হবে। এছাড়া টিম হোটেল থেকে বের হওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে নিরাপত্তা কর্মকর্তা ও টিম ম্যানেজারের অনুমতি ছাড়া কেউ হোটেল ছাড়তে পারবে না। ডাগআউট, ড্রেসিংরুম বা মাঠের ভেতরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সরাসরি হস্তক্ষেপ বা প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেপ ও ই-সিগারেট ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে, কারণ এগুলো ভারতীয় আইন অনুযায়ী নিষিদ্ধ। বিসিসিআই জানিয়েছে, নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো লঙ্ঘন ধরা পড়লে জরিমানা, সাসপেনশন, অযোগ্য ঘোষণা এমনকি আইনি ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, তবু ইতিবাচক দিক দেখছেন জ্যোতি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মে ২০২৬
Trulli

ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের কঠোর হুঁশিয়ারি দিল বিসিসিআই