সর্বশেষ

সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা

অনলাইন ডেস্ক

তামিল চলচ্চিত্র শিল্পের প্রসারে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এখন থেকে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এই বিশেষ সুবিধাটি কার্যকর থাকবে সিনেমা মুক্তির প্রথম সাত দিন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তামিল চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেন। দীর্ঘ দিন ধরেই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ব্যবসার পরিধি বাড়াতে প্রতিদিন একটি অতিরিক্ত শো চালুর দাবি জানানো হচ্ছিল। সরকার সেই দাবি মেনে নেওয়ায় এখন থেকে বড় বাজেটের পাশাপাশি ছোট বাজেটের সিনেমাগুলোও ব্যবসায়িকভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে।

নিথর দেহ – কবিতা

উল্লেখ্য, ১৯৫৭ সালের তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা অনুযায়ী এতদিন প্রতিদিন সর্বোচ্চ চারটি শো চালানোর নিয়ম ছিল। কেবল উৎসব, সরকারি ছুটি বা বিশেষ দিনে কর্তৃপক্ষের অনুমতিক্রমে অতিরিক্ত শো চলত। নতুন নিয়মে সিনেমা মুক্তির প্রথম সাত দিন পাঁচটি শো নিশ্চিত করার পাশাপাশি ছুটির দিন বা স্থানীয় উৎসবের জন্য আলাদা অনুমতির ঝামেলাও রাখা হয়নি।

এই সিদ্ধান্তকে তামিল চলচ্চিত্র অঙ্গনের নির্মাতা, প্রযোজক ও হল মালিকরা স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, এর ফলে নতুন সিনেমার প্রচার ও দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দক্ষিণ ভারতীয় সিনেমার বাজারকে আরও শক্তিশালী করবে।

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মে ২০২৬
Trulli

সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা