সর্বশেষ

সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত

অ্যাডমিন

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে।

বুধবার (২৭মে ) সকাল ৬টায় ঈদের ১ম জামাত এবং সকাল ১০টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়। এতে ২য় এবং প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহিম শেখ।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঈদ-উল-আজহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েক শত আশেকান, মুরিদান ও ভক্তরা অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আজাহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সাথে মিল রেখেই প্রতিবছর এখানে ঈদ-উল-আজহা উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, ঈদুল আজহা হল ইসলাম ধর্মের একটা প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহ-কে কতটা ভালবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতালা।

আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন- তোমার সব চাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। তাই এই ঈদে নামাজ, দোয়া করা এবং পশু কুরবানী দেয়া হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মে ২০২৬
Trulli

সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত