সর্বশেষ

কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত রোমেরো

অনলাইন ডেস্ক

হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইতোমধ্যে জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন তিনি। আগামী শনিবার কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন রোমেরো। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়েছেন রোমেরো। গত ২২ জুন গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান রোমেরো। স্ক্যান করার পর আর্জেন্টিনার মেডিকেল দল জানায় চোট গুরুতর নয়। হাঁটুতে ফোলা ভাব থাকলেও সেটি বড় কোন সমস্যা নয়।

সর্তকতার জন্য জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরোকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা। ৩-১ গোলে জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো।

জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের পতন

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল রাতে সন্ধ্যায় মায়ামির ফোর্ট লডারডেলে এসে পৌঁছায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। আজ ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘জে’-তে তিন ম্যাচের সবগুলোতে জিতে শেষ ৩২’এ নাম লেখায় আর্জেন্টিনা। অস্ট্রিয়া-আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে করা মোট আটটি গোলের মধ্যে ছয়টিই করেছেন মেসি।

আগামী ৪ জুলাই ভোর ৪টায় শেষ ৩২’এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুলাই ২০২৬
Trulli

কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত রোমেরো