সর্বশেষ

অভিযোগ সত্য হলে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: ইউটিএল

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, অভিযোগটি সত্য হলে এটি শুধু একজন শিক্ষার্থীকে অপমান করার বিষয় নয়। বরং একজন শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং মানবিক মর্যাদার ওপরও এর প্রভাব পড়ে।

ঢাবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত চার

তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এমন একটি জায়গা যেখানে ভিন্ন মত, বিশ্বাস, সংস্কৃতি ও জীবনাচরণের মানুষ নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা করবেন। সেখানে কোনো শিক্ষার্থীর পোশাক বা ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে তাকে অবমাননাকর পরিচয়ে চিহ্নিত করা গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলেছে, একজন শিক্ষার্থীর পোশাক দেখে তার চরিত্র, চিন্তাধারা, মেধা বা যোগ্যতা সম্পর্কে কোনো ধরনের পূর্বধারণা তৈরি করা একাডেমিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইউটিএল নেতাদের ভাষ্য, শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের পরিবেশ তৈরি করবেন—এটাই প্রত্যাশিত। শ্রেণিকক্ষে অপমান, ভয় দেখানো বা কোনো নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

নিকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগ, ক্লাস থেকে ঢাবি শিক্ষক অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইউটিএল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনাটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্তের দাবি জানিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৬
Trulli

অভিযোগ সত্য হলে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: ইউটিএল