সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জ ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৩অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক। অভিযানে অবৈধ স্থাপনাসহ ছোট-বড় সহস্রাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।
মহাসড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, সব্জি, কাপড়, জুতা ও ফলের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা কেনাবেচা করে আসছিলেন। কেউবা ভ্যানগাড়িতে তাদের পণ্য বিক্রি করেছেন। এ সকল কারণে মহাসড়ক সরু পথে পরিণত হয়ে যানজট লেগেই থাকে।এতে করে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হয় দূরপাল্লার যানবাহনকে।

সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত মহাসড়কের একপাশে কাঁচাবাজার ও অপর পাশে কাপড়, জুতা, ফলের দোকানদারদের দখলেই থাকে অবিরত। ভুলতা ও গোলাকান্দাইল ফ্লাইওভারের নিচে প্রতিনিয়ত কলা, ডাব ও আখ বিক্রেতাদের শতাধিক ভাসমান দোকানিদের ছিল দখলে।

আশুলিয়া বাজারে বিএনপির ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও পথসভা

এছাড়াও মহাসড়ক জুড়ে পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকারের একাধিক স্ট্যান্ডও ছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল-সাওঘাট এলাকা পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা এসকল অবৈধ স্ট্যান্ড, দোকানপাট বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গত ১২অক্টোবর সোমবার মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাতে অনেক ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেয়।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪০জন স্বেচ্ছাসেবী মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত কাজ করবে। অবৈধ দখলদার দোকানীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এখন থেকে অব্যাহত থাকবে।

শিবালয়ের যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ অক্টোবর ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জ ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ