সর্বশেষ

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ নামে ২৬ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ২০ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান আকিদুল। সেখানে তাকে ধর্ষণের পর তিনি পালিয়ে যান।

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার

পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ আকিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার তদন্ত শেষে উপপরিদর্শক সুজন বিশ্বাস ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।

মাহফুজ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ অক্টোবর ২০২৬
Trulli

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড