সর্বশেষ

পাবনায় বীর-মুক্তিযোদ্ধা জামায়াত নেতাকে কুপিয়ে আহত করায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে দলটি। মুক্তিযোদ্ধা রমজান আলীকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক। শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে বিএনপির লোকজন তার ওপর হামলা করে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা হুমকি–ধমকি দিয়ে আসছেন। তার পরও প্রচার-প্রচারণা চালানোয় স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করা হয়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় সাংবাদিকদের পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে–হিঁচড়ে বের করে এনে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাস হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করেছে। রাতেই মধ্যেই যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নাহয়, তাহলে কাল থেকে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এ বিষয়ে এ ব্যাপারে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, এই ঘটনায় আমার তেমন কিছু করার নেই, আমার এখতিয়ারের বাইরে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে, থানা ব্যবস্থা নেবে। আমি শুধু তদন্ত করে (ইসিতে) পাঠাতে পারি, কমিশন ব্যবস্থা নেবে।

পাবনায় পদ্মায় দিন-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে:অভিযানের আগেই ‘উধাও’ড্রেজার চক্র

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবে। আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

পাবনায় বীর-মুক্তিযোদ্ধা জামায়াত নেতাকে কুপিয়ে আহত করায় বিক্ষোভ মিছিল