সর্বশেষ

মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান: তারেক রহমান

অনলাইন ডেস্ক

মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১২ তারিখে ভোট হবে, ১২ তারিখে বাংলাদেশে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে তারা শুধু নির্বাচন করলেই চলবে না।

১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আজ বিকেলে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায় সেই পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনী মেন্যুফেস্টোতে গতকাল সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদন্ড অর্থনৈতিকভাবে যাতে অর্থনৈতিক মেরুদন্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে উন্নতি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক, মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।

তিনি বলেন, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকা-১৫ অধিবাসীর কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন। পথসভায় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা সমস্বরে বলেন- ‘‘ধানের শীষ, ধানের শীষ।”

ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দিল্লিকে সবকিছু দিয়ে দিয়েছেন: রিজভী

তারেক রহমান বলেন, ইনশাল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব।

তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারব। শফিকুল ইসলাম মিল্টনকে ধানের শীষ হাতে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশি সেই প্রত্যাশিত বাংলাদেশ ১২ তারিখের পরে ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে আমরা সেই কাজে হাত দিতে পারব।

ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন। এই আসনে জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিকাল সাড়ে তিনটায় নিজের আসন ঢাকা-১৭ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য রাখেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান।

তারেক রহমান বলেন, এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব। তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে ১৩ তারিখ থেকে এলাকার মানুষের দেখভাল করছে কিনা, এই এলাকার উন্নয়নের কাজ করছে কিনা সেটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় একাধিক নেতা

এরপর তারেক রহমান ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলি মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম বাড্ডার সাতারকুলে পথসভায় বক্তব্য রাখবেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান: তারেক রহমান