সর্বশেষ

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আতিথেয়তার দায়িত্বে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

অনলাইন ডেস্ক

আসন্ন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। এ বিষয়ে আয়োজক ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।রোববার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, মেলায় অংশ নিতে বাংলাদেশে আসা বিদেশি অতিথিদের আবাসন ও আতিথেয়তা সেবা দিতে সহযোগিতা করবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। পাশাপাশি দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং দেশি-বিদেশি পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতেও এই অংশীদারিত্ব ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভি কে এবং ডিরেক্টর অব সেলস মো. সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, মেলা পরিচালক বোরহান উদ্দিন, পরিচালক (বিপণন ও উন্নয়ন) সালাউদ্দিন অটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

৩০ কোটি ডলারের পরিকল্পনা, চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব করার উদ্যোগ

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসবে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন ও সহযোগিতায় আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে ৩০০টির বেশি স্টলে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, জাতীয় পর্যটন সংস্থা, বিনিয়োগকারীসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও মেলায় অংশগ্রহণ করবে।

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে স্বাভাবিক লেনদেন, এটিএমেও থাকবে নগদ টাকা

মেলার তিন দিনজুড়ে থাকবে বিটুবি নেটওয়ার্কিং, সেমিনার, গ্রুপ আলোচনা, সাংস্কৃতিক আয়োজন, পর্যটনবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র। উদ্যোক্তাদের প্রত্যাশা, পর্যটন খাতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্যও মেলাটি কার্যকর একটি মিলনমেলায় পরিণত হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আতিথেয়তার দায়িত্বে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান