সর্বশেষ

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

চলতি আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার।

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আতিথেয়তার দায়িত্বে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

অন্যদিকে চলতি বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার।

শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধির হার প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।শুধু আগস্ট নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলার এসেছে।গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার, যা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি।

ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

অর্থনীতিবিদদের কাছে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি তাই অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৬
Trulli

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২৬ হাজার ৪২০ কোটি টাকা