সর্বশেষ

পাবনায় হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ঝলসানো লাশ উদ্ধার: নিখোঁজের পরদিন নৃশংস ঘটনা

উপজেলা সংবাদদাতা

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে নিজ বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নৃশংস এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি স্থানীয় কাশীনাথপুর বাজারের একজন সুপরিচিত হোটেল ব্যবসায়ী ছিলেন।

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক

​পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার বিকেলে সুপ্রভাত মদক তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যান। চিকিৎসা শেষে তিনি স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন এবং নিজে পরে ফিরবেন বলে জানান। তবে এরপর তিনি আর ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও তার কোনো খোঁজ না পেয়ে রাতে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন।

​ঘটনার বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সুপ্রভাতকে উদ্ধারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। ফোনটি চালু থাকলেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করা হয়।

শিবালয়ে অব্যাহত অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

​ওসি আরও জানান,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনার কারণ উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ঝলসানো লাশ উদ্ধার: নিখোঁজের পরদিন নৃশংস ঘটনা