সর্বশেষ

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক চার স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে তিন নারী ও এক পুরুষ রয়েছেন। এর মধ্যে দুই নারী সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অপর এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুসহ এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক এসব মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেন।

​স্বামী কর্তৃক গৃহবধূ খুন:বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ী বঙ্গবন্ধু রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আখি আক্তার (২৪) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক ও পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে স্বামী জাহিদ হাসান (২৭) তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে। খবর পেয়ে পুলিশ খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী জাহিদ হাসানকে আটক করে। নিহত আখি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে এবং আটক জাহিদ একই জেলার নালিতাবাড়ী উপজেলার সিটপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে।

পাবনায় হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ঝলসানো লাশ উদ্ধার: নিখোঁজের পরদিন নৃশংস ঘটনা

​ছাদে মিলল প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ: এর আগে বুধবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি মরিচকাটা এলাকায় নিজ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোকসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। স্বজনরা জানান, সন্ধ্যায় ভবনের ছাদে পানির ট্যাংক দেখতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে সন্ধান করতে গিয়ে ছাদে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আমিন জানান, চাঁদা দাবি, আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো বিরোধ রয়েছে কি না—সব দিক বিবেচনায় রেখে তদন্ত চালানো হচ্ছে।

​পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু:বুধবার বিকেলে আশুলিয়ার পাগলাবাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তানিয়া খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পলমল গ্রুপের একটি কারখানায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায়। পুলিশের ধারণা, গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

​তালাবদ্ধ ঘরে যুবকের ঝুলন্ত লাশ:একই দিন দুপুরে জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলার তালাবদ্ধ কক্ষ থেকে তরিকুল (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সকালে তার স্ত্রী বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে কর্মস্থলে যান। পরে দুপুরে ফিরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। দরজায় বাইর থেকে তালা ঝুলানোর বিষয়টি নিয়ে এলাকায় নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শিবালয়ে অব্যাহত অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

​পুলিশের বক্তব্য:সার্বিক বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, সকল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি নিশ্চিত হত্যাকাণ্ড। প্রতিটি ঘটনার নেপথ্য কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক